সর্বশেষ

জাতীয়

ফ্লাইট সংকটে ১৮ হাজার কর্মী, কারওয়ান বাজারে সড়ক অবরোধ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফ্লাইট সংকটে মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর একাংশ রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এতে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় প্রায় দেড়শ কর্মী কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।


তাদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।

 
আবরোধকারীদের একজন বলেন, ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি তিনি। বর্তমানে ঋণ করে চলতে হচ্ছে, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। এ সময় চলতি মাসের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

 
 
বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের চাকরি নিশ্চিত করার আশ্বাস দিলেও এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তারা। অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সুফল মিলছে না। কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে তাদের।

৫৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০