সর্বশেষ

জাতীয়

গণঅভ্যুত্থানে আহতদের শাহবাগ সড়ক অবরোধ, উন্নত চিকিৎসার দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫ ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা।  হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এমনটাই দাবি করেন তারা।  এজন্য সড়কে নেমেছেন।

আন্দোলনে থাকা আহতদের একজন বলেন,  আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। 

এদিকে তাদের আন্দোলনের ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।

৩৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন