সর্বশেষ

সাহিত্য

উদ্ভ্রান্ত পর্যটক

আজাদুর রহমান
আজাদুর রহমান

বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পৃথিবীতে জন্মদিন বলে
কিছু হয় না,
প্রতিদিন তোমার
জন্ম হয়
মৃত্যু হয়,

শিশির বিন্দুর মত তোমার প্রাণ
অতি অল্পতেই তুমি মরে যেতে পারো।

কাউকে ভালবাসতে যেও না
ম্যাসাকার হয়ে যাবে,
ভুল করে পৃথিবীর প্যান্ডেলে
ঢুকে পড়া এক
উদ্ভ্রান্ত পর্যটক তুমি,
বাতাসে পাতা নড়লেই তুমি মরে যেতে পারো।

চুপচাপ দেখে যাও-
তুমি এখানকার কেউ না,
সবচেয়ে ভাল হয়
কারও সাথে কোনও কথা না বলা।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন