সর্বশেষ

সারাদেশ

বাগমারায় বিএনপিতে তোলপাড়: বিতর্কিত মামুন মহুরীর অতীত নিয়ে প্রশ্ন তৃণমূলে

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপিতে মামুনুর রশিদ মামুন ওরফে মামুন মহুরীকে ঘিরে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। অতীত রাজনৈতিক ভূমিকা, জেএমবি সম্পৃক্ততার অভিযোগ এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ভূমিকার কারণে তৃণমূল নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এ অবস্থায় দলের ইমেজ রক্ষায় বাগমারায় ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্ব দেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার পলাশী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মামুনুর রশিদ মামুন ওরফে মামুন মহুরী বর্তমানে নিজেকে সক্রিয় বিএনপি কর্মী হিসেবে দাবি করছেন। একই সঙ্গে তিনি স্থানীয় দলিল লেখক সমিতির শীর্ষ পদে আসতে এবং আগামীতে ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে জোর তৎপরতা চালাচ্ছেন। তবে তাঁর এই আকস্মিক উত্থানকে সহজভাবে নিতে পারছেন না স্থানীয় বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা।

তৃণমূল নেতাকর্মীদের প্রধান অভিযোগ হলো, দলের চরম দুঃসময়ে যারা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। উল্টো পরিবর্তিত পরিস্থিতিতে ভুঁইফোড় ও বিতর্কিত ব্যক্তিদের প্রভাবশালী হয়ে ওঠার চেষ্টা দলের ভেতর তীব্র অসন্তোষের জন্ম দিচ্ছে।

মামুন মহুরীর অতীত রাজনৈতিক ইতিহাস ঘেঁটে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। ২০১৬ সালের জুলাই মাসে বাগমারা থানা পুলিশ তাঁকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তাঁকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ২০০২ ও ২০০৬ সালেও তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে মামলাগুলোর বর্তমান আইনি অবস্থা জানতে আদালতের নথিপত্র যাচাইয়ের দাবি তুলেছেন স্থানীয়রা।

এখানেই শেষ নয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় মামুন মহুরীর সরাসরি অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তৃণমূলের একাংশের মনে প্রশ্ন উঠেছে—যিনি কিছুদিন আগেও বিরোধী শিবিরের প্রচারক ছিলেন, তিনি কীভাবে রাতারাতি বিএনপির প্রথম সারির নেতা বনে যান?

উদ্ভূত পরিস্থিতিতে গোয়ালকান্দি ইউনিয়নসহ বাগমারার বিভিন্ন এলাকায় ‘দালাল হটাও, বিএনপি বাঁচাও’ স্লোগান জোরদার হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলে নেতৃত্ব নির্বাচনে যদি ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিতদের সুযোগ দেওয়া হয়, তবে তা দলের সাংগঠনিক ভিত দুর্বল করবে। তাই দ্রুত এই বিষয়ে হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন