সর্বশেষ

সারাদেশ

নিরাপদ খাদ্য সরবরাহ ও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রতিটি মানুষের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ এবং পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জের সাটুরিয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন স্কুল মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা বহুগুণ বেড়ে গেছে। তিনি সঠিক ও সুষ্ঠুভাবে প্রাপ্যতার ভিত্তিতে সবার ঘরে সরকারি খাদ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী আরও জানান, অনিয়ম দমনে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ঘিওর উপজেলায় খাদ্যগুদামে গাফিলতির প্রমাণ পেয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলার খাদ্যগুদাম তিনি নিজে সরজমিনে পরিদর্শন করবেন এবং নির্ধারিত খাদ্য যাতে প্রকৃত মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করবেন।

খাদ্য নিরাপত্তার পাশাপাশি মানিকগঞ্জের উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়েও বড় তথ্য দেন মন্ত্রী। তিনি জানান, মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ‘ওয়াই’ আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই মেগা প্রকল্পের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন এবং সেতু মন্ত্রণালয়ের সাথে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

স্থানীয় ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন