সর্বশেষ

সারাদেশ

ভালুকায় পুলিশকে পিটিয়ে মাদক মামলার আসামি ছিনতাই

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা। এ সময় হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, সজনগাঁও গ্রামের বাসিন্দা ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে ধরতে ভালুকা মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। কুদ্দুসকে গ্রেপ্তারের পর সে জামিনে আছে বলে দাবি করে। তবে জামিনের সঠিক কাগজপত্র দেখাতে না পেরে পুলিশ সদস্যদের সঙ্গে টালবাহানা শুরু করে।

একপর্যায়ে কুদ্দুসের স্বজনরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিলে সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম রক্তাক্ত হন। এই বিশৃঙ্খলার সুযোগে অভিযুক্ত আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।

হামলার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আঘাতের কারণে এএসআই রাহিদুলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা দান এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০