সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
‘দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ স্লোগানে ঝিনাইদহে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয়, উদ্ধার কার্যক্রম এবং হতাহত ব্যক্তিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল মহড়ায় প্রদর্শন করা হয়।

মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে কী করণীয়, সে বিষয়ে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও বক্তব্য দেন।

এ ছাড়া জেলার শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলাতেও অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০