সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে বাল্যবিয়ে প্রতিরোধে ড্রিম জার্নি অনুষ্ঠান

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোরীদের ক্ষমতায়ন এবং নাগরিক সমাজের সদস্যদের সচেতন করতে ঝিনাইদহে ড্রিম জার্নি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)।

বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি, কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঝিনাইদহে ড্রিম জার্নি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ) আয়োজিত এ অনুষ্ঠানটি ‘এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ (গার্লপাওয়ার)’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইসফাকুল কবির সরকার এবং হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভের নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা আশা।

আলোচনায় বাল্যবিয়ের ক্ষতিকর দিক, কিশোরীদের অধিকার, তাদের শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, কিশোরীদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কিশোরীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, আত্মবিশ্বাস বাড়ানো এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০