সর্বশেষ

সারাদেশ

দর্শনায় বেকারিতে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার করায় জরিমানা

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় খাবারে অননুমোদিত ক্ষতিকর রং ও শিল্প লবণ ব্যবহারের দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দর্শনা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে দর্শনা বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে সহায়তা করে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী।

অভিযান পরিচালনাকারী দল জানায়, মেসার্স রিমি ফুড ও মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারি নামের দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স ছিল না। খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং অননুমোদিত রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় রিমি ফুডের মালিক জামাল মিয়াকে ১০ হাজার টাকা এবং মুসলিম ফাস্ট ফুডকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকারের পক্ষ থেকে অভিযুক্ত বেকারি দুটিকে দ্রুত সময়ের মধ্যে স্যানিটারি লাইসেন্সসহ সব প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সক্রিয়ভাবে অংশ নেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন