মাদকবিরোধী অভিযান
শিবালয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চম্পা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বুধবার রাতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন আটক, আলাদা অভিযানে গ্রেপ্তার ৭
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও হেরোইন জব্দের তথ্য জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৮০ গ্রাম হেরোইনসহ টিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১, রাজশাহী। শুক্রবার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
মোংলায় মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক, গাঁজা ও নগদ টাকা উদ্ধার
মোংলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে উল্টো হামলা: রেলওয়ে পুলিশ সদস্যদের আহত
নারায়ণগঞ্জ শহরের রেললাইন সংলগ্ন থান কাপড় মার্কেটে মাদকবিরোধী অভিযানে নিযুক্ত রেলওয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ আটককৃত এক মাদক ব্যবসায়ীর সহযোগীরা ঘটনাস্থলে এসে তাকে ছিনিয়ে নিয়ে হামলা চালায়।