সর্বশেষ

বান্দরবান

বান্দরবানে তিন দিনব্যাপী নারী আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূর করা এবং নারী মুক্তির আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী নারী আঞ্চলিক সম্মেলন। গত ২৯ অক্টোবর শুরু হওয়া এ সম্মেলন ৩১ অক্টোবর বিকেলে শেষ হয়। এতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ছাড়াও কক্সবাজার ও চট্টগ্রামের প্রায় ৭০ জন নারী প্রতিনিধি অংশ নেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বান্দরবানে মহানবমীতে পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড়

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণে উৎসবমুখর হয়ে উঠেছে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপ। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত পূজা-অর্চনা, প্রার্থনা ও আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের আমেজের মধ্যেই ভক্তদের মনে বাজছে দেবী দুর্গার বিদায়ের সুর।

বান্দরবানের জেলা প্রশাসকের সঙ্গে হিল রানার্স কমিটির সৌজন্য সাক্ষাৎ

বান্দরবান পার্বত্য জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধিরা। এ সময় জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, দৌড় ও ম্যারাথন আয়োজনের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।

বান্দরবান হিল রানার্স কমিটির নতুন সভাপতি শান্তানু, সম্পাদক আরিফ

বান্দরবানের বর্তমান ও সাবেক হিল রানারদের নিয়ে ‘বান্দরবান হিল রানার্স কমিটি’ নামে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ডা. শান্তানু দাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আরিফ।

বান্দরবান হেডম্যান-কার্বারী কল্যাণ পরিষদের নতুন সভাপতি উনিহ্লা

বান্দরবান হেডম্যান-কার্বারী কল্যাণ পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উনিহ্লা মারমা হেডম্যান। সাধারণ সম্পাদক হয়েছেন মংনু মারমা হেডম্যান। সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলনে ১৯ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।