সর্বশেষ

সারাদেশ

বান্দরবানের জেলা প্রশাসকের সঙ্গে হিল রানার্স কমিটির সৌজন্য সাক্ষাৎ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান পার্বত্য জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধিরা। এ সময় জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, দৌড় ও ম্যারাথন আয়োজনের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।

বান্দরবান পার্বত্য জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির প্রতিনিধিরা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি শান্তানু দাশ, সহসভাপতি সাঅংপ্রু মারমা (ক্য ক্য), সাধারণ সম্পাদক মো. আরিফ, সাংগঠনিক সম্পাদক রূপন দাশ, প্রচার সম্পাদক রিববানুল কবির এবং হিল রানার্সের প্রতিনিধি মো. রবিউল হোসেন ও মো. ইকবাল হোসেন অনিকসহ আরও অনেকে।

এ সময় বান্দরবানে দৌড় ও ম্যারাথন আয়োজনের প্রসার, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি ভবিষ্যতে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসন ও হিল রানার্স কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কমিটির প্রতিনিধিরা।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০