নওগাঁ
নওগাঁয় বিএমডিএর সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
নওগাঁয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয়েছে। অংশীদারিত্বের ভিত্তিতে জেলার সদর উপজেলার চকআতিথা গ্রামে গাছের চারা রোপণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
নওগাঁয় বাড়ছে হত্যাকাণ্ড, সামাজিক অবক্ষয় ও পারিবারিক দ্বন্দ্বে উদ্বেগে মানুষ
সামাজিক অবক্ষয়, পারিবারিক সহিংসতা, জমিজমা নিয়ে বিরোধ, দেনা-পাওনার দ্বন্দ্ব, মাদকাসক্তি, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে নওগাঁ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হত্যাকাণ্ড। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেক পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে, অনেকে পড়েছে চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটে।
৬ মাসে নওগাঁর সড়কে প্রাণ গেল অন্তত ৩০ জনের
চলতি বছরের প্রথম ছয় মাসে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও পথচারী। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর কিছুদিন তৎপরতা দেখা গেলেও দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগের অভাবে একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
নওগাঁর ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ: দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা, সম্পদ খতিয়ে দেখছে দুদক
নওগাঁর ভূমি প্রশাসনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাল কাগজপত্রের মাধ্যমে জমির নামজারি করে দেওয়ার অভিযোগে এক সহকারী ভূমি কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ বাণিজ্যের অভিযোগও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
নওগাঁর মহাদেবপুর উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে রেহেনা আক্তার তুলি (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর রানীনগর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নওগাঁর রানীনগর উপজেলা এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে ধান কাটার সময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।