সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় বাল্যবিয়ে বন্ধে গিয়ে হামলার মুখে ইউএনও, ৫ জনের সাজা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর আত্রাইয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বরপক্ষের লোকজন ইউএনও’র সরকারি গাড়ি আটকে আটককৃত বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে বরপক্ষ এই আইনি কার্যক্রমে প্রচণ্ড বাধা সৃষ্টি করে এবং আক্রোশমূলক আচরণ করে।

অভিযান চলাকালে বর আল আমিনকে পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় প্রায় ৩০ জন লোক জড়ো হয়ে ইউএনও’র সরকারি গাড়ি অবরুদ্ধ করে। এ সময় তারা আটককৃত বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও পুলিশের ওপর অতর্কিত হামলার উদ্যোগ নেয়।

পরিস্থিতি বেগতিক দেখে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের আটক করে। পরবর্তীতে রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ও দণ্ডবিধি অনুযায়ী দোষীদের শাস্তি দেওয়া হয়।

আদালত বাল্যবিয়ে আয়োজনের অপরাধে বরের বাবা ইয়ানুস শেখ ও কনের বাবা জুয়েলকে ২০ হাজার টাকা করে জরিমানা করে। এছাড়া সরকারি কাজে বাধা ও আক্রমণের চেষ্টার দায়ে মান্নানকে এক বছর, রাব্বি শেখকে ছয় মাস এবং মাহাতাব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন