সর্বশেষ

জলবায়ু পরিবর্তন

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা প্রায় সাড়ে ৩ লাখ টাকা

জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক গবেষণার জন্য আন্তর্জাতিক গবেষকদের বৃত্তি দিচ্ছে ফ্রান্সের ‘মেক আওয়ার প্ল্যানেট গ্রেট এগেইন’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা ফ্রান্সে ১২ মাস গবেষণার সুযোগ পাবেন। তাঁদের মাসে ২ হাজার ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ লাখ ৪৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিকভাবে থাকা ও স্থায়ী হওয়ার খরচের জন্য এককালীন ৫০০ ইউরো সহায়তাও রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের কর্মসূচিতে আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ভাঙছে সুরমার দুই পাড়, ভরাট হচ্ছে তলদেশ: হুমকিতে ফসলি জমি ও জনপদ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সিলেটের সুরমা নদীর দুই পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বালু-পলিতে নদীর তলদেশ ভরাট হওয়ার পাশাপাশি বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। নদীভাঙন রোধে এবং সুরমার নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত স্থায়ী ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গরম, লোডশেডিং ও অসুস্থতার চাপ: বৈশ্বিক জলবায়ু অস্থিরতায় বাংলাদেশে নতুন স্বাস্থ্যসতর্কতা

বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা এখন আর শুধু তাপমাত্রার ওঠানামার খবর নয়; এটি ক্রমেই জনস্বাস্থ্য, বিদ্যুৎ, পানি, খাদ্য এবং দৈনন্দিন জীবনের সংকটে রূপ নিচ্ছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার ভিন্ন ভিন্ন অঞ্চলে কখনও অতিবৃষ্টি, কখনও খরা, অস্বাভাবিক ঠান্ডা বা তীব্র গরম দেখা যাচ্ছে। একই সময়ে বাংলাদেশে অস্বস্তিকর তাপ, উচ্চ আর্দ্রতা, অঞ্চলভেদে ভারী বৃষ্টি, জ্বর-কাশি-শরীর ব্যথার মতো অসুস্থতার বিস্তার এবং ভয়াবহ লোডশেডিং—সব মিলিয়ে একটি বহুমাত্রিক স্বাস্থ্যঝুঁকির চিত্র তৈরি হয়েছে।

কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবি

বৈশ্বিক কর্মসূচি 'গ্লোবাল উইক অফ অ্যাকশন'-এর অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন। বক্তারা সেখানে জলবায়ু দূষণ রোধে অবিলম্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে সৌর শক্তির প্রসারের জোর দাবি জানান।

রামপাল বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি: মোংলায় পদযাত্রী টনিকে উষ্ণ অভ্যর্থনা

সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ চালুর দাবিতে পাঁচ নদীর মোহনা থেকে উপকূলীয় পদযাত্রায় বের হয়েছেন মাসফিকুল হাসান টনি। ১৯ দিনব্যাপী এই দীর্ঘ অভিযাত্রার অংশ হিসেবে বুধবার বিকেলে তিনি মোংলায় এসে পৌঁছালে স্থানীয় বনজীবী ও পরিবেশকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উদযাপিত

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা প্রান্তজন এবং আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষার দাবিতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।