সর্বশেষ

সারাদেশ

মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, জলবায়ু ক্ষতিপূরণের দাবি

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং একাধিক সরকারি-বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতার ওপর জোর দেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে অনুদানের বদলে উন্নত বিশ্বের কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ফলে মোংলা অঞ্চলের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা উল্লেখ করেন, উপকূলীয় এলাকাগুলো প্রতিনিয়ত লবণাক্ততা, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। বিশ্ব উষ্ণায়নে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও এর সবচেয়ে বড় শিকার হতে হচ্ছে এ দেশের মানুষকে। তাই লোন বা ঋণের পরিবর্তে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা। সভা শুরুর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান সংক্রান্ত মহড়া প্রদর্শন করে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০