সর্বশেষ

গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জ জেলার ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। অতিরিক্ত গতি ও ওভারটেকিং প্রতিযোগিতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
গোপালগঞ্জে বেইলি সেতু ভেঙে খালে ট্রাক, যান চলাচল ব্যাহত

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের একটি বেইলি সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়। অন্তত তিনজন আহত হয়েছেন। সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালিত, ৫০ স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে মানবসেবায় অবদান রাখা ৫০ জন রক্তদাতাকে সম্মানিত করা হয়।

মুকসুদপুরে ইজিবাইকচালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকচালক শহীদুল মাতুব্বর হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে কমলাপুর এলাকায় আয়োজিত কর্মসূচিতে নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গোপালগঞ্জে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা দেশীয় মাছ ও শামুকের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।