সর্বশেষ

কলাপাড়া

কলাপাড়ায় একের পর এক ট্রান্সফরমার চুরি, ২৪ লাখ টাকার ক্ষতির মুখে পল্লী বিদ্যুৎ

পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি ট্রান্সফরমার চুরি হওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো কুলসুম বেগম

যশোর থেকে পথ হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেগম অবশেষে ১৭ দিন পর স্বজনদের কাছে ফিরেছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'পাশে দাঁড়াই' ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় তাঁকে নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বৃদ্ধাকে ফিরে পেয়ে আনন্দিত তাঁর পরিবার।

কলাপাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

"করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় মিটফোর্ডের নারী চিকিৎসকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোসা: নাবিলা নুসরাত নামের এক নারী চিকিৎসক। শনিবার সন্ধ্যায় ইজিবাইক উল্টে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন।

কলাপাড়ায় মোটরের তার জুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. লাল মিয়া (৭০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ: মধ্যরাতেই সাগরে নামছেন পটুয়াখালীর জেলেরা

দীর্ঘ ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরা। কর্মচঞ্চল হয়ে উঠেছে পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের হাজারো জেলে, যারা ইতিমধ্যে ট্রলার মেরামত ও জাল গুছিয়ে সাগরে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন।