সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের আরও দুই নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাউসার আহমদ (৪৫) এবং ১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. হাফিজুর রশিদ (৫২)।

কাউসার আহমদ উপজেলার লামনী গ্রামের মৃত আসমত আলীর ছেলে। অন্যদিকে হাফিজুর রশিদ নকিরি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় উপপরিদর্শক (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার ১১ নম্বর মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের এ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর শুক্রবার (২৭ নভেম্বর) তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০