সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, জেঁকে বসেছে শীত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনে ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে পঞ্চগড়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। পাশাপাশি বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

হিমালয়কন্যা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। দিনের বেলায় সূর্যের আলোয় আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও সন্ধ্যার পর বদলে যাচ্ছে পরিস্থিতি। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস বইতে শুরু করায় রাতের দিকে শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে।

বিশেষ করে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি বাড়ছে। এতে বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রায়ও প্রভাব পড়ছে। একই সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রা ক্রমান্বয়ে কমে এক অঙ্কের ঘরে নেমে আসতে পারে বলেও জানান তিনি।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০