সর্বশেষ

খেলা

জামালপুরে আন্ত উপজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তউপজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। আগামী ২৮ নভেম্বর থেকে ৮টি দলের অংশগ্রহণে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি সদস্য আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হক। অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা যুবসমাজকে খেলাধুলার দিকে আরও বেশি উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব। তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্ট আয়োজকরা জানান, জামালপুর জেলার সাতটি উপজেলা এবং সদর পৌরসভা মিলে মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। খেলা শুরু হবে আগামী ২৮ নভেম্বর। প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০