সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বৃদ্ধাশ্রমে সেবা ও কেক কেটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, ফ্যান উপহার প্রদান এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। সোমবার দলের স্থানীয় কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তির আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা।

সোমবার দুপুরে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেকের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচির আয়োজন করা হয়। উদযাপনের অংশ হিসেবে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় একটি বৃদ্ধাশ্রমে প্রবীণদের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয় এবং বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের হাতে উপহার হিসেবে ফ্যান তুলে দেওয়া হয়।

সামাজিক এই উদ্যোগ শেষে উন্মুক্ত আকাশে বর্ণিল বেলুন উড়ানো হয়। পরবর্তীতে শহরের ছয়রাস্তার মোড়ে অবস্থিত গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন দলীয় নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির আহম্মেদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তুфан, সদর থানা গণঅধিকার পরিষদের সভাপতি তানভীর আহমেদ রয়েল এবং কুষ্টিয়া পৌর গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি রন্জু।

এছাড়াও জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ জিলহাজ খাঁন, সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ মিলন মালিথা সহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০