সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে পদ্মা নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ

সাইদা আক্তার ইমা, ফরিদপুর
সাইদা আক্তার ইমা, ফরিদপুর

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের পালডাঙ্গি এলাকায় পদ্মার তীব্র নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে চাল ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

রবিবার সকালে পদ্মার দুর্গম চরাঞ্চল পালডাঙ্গি এলাকায় যান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ভাঙনকবলিত বিস্তীর্ণ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং ভাঙনকবলিত স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তাদের তাৎক্ষণিক দুঃখ-কষ্টের কথা শোনেন।

পরিদর্শন শেষে এমপি নায়াব ইউসুফ ডিক্রীরচর ইউনিয়নের ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের হাতে খাদ্য ও অর্থ সহায়তা তুলে দেন। প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল এবং জরুরি নগদ অর্থ প্রদান করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে তিনি ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার আগ্রাসী ভাঙনে পালডাঙ্গি এলাকার বহু পরিবার তাদের বসতভিটা ও আবাদি জমি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন তারা।

ত্রাণ ও সহায়তা বিতরণকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই তাৎক্ষণিক উদ্যোগে দুর্গত মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০