সর্বশেষ

সারাদেশ

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের লরি বহর

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরেকটি চালান কড়া নিরাপত্তায় প্রকল্প এলাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে চারটির লরির এই বিশেষ বহরটি সিরাজগঞ্জের যমুনা সেতু পার হয়ে সড়কপথে রূপপুরে পৌঁছায়। এই জ্বালানি পরিবহনে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মতো।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, শনিবার সকালে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অতিক্রম করে ইউরেনিয়ামবাহী লরিগুলো। এরপর হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে প্রায় ৫০ মিনিটের একটি যাত্রা বিরতি দিয়ে পুনরায় পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্প এলাকার দিকে রওনা হয়।

এর আগে, শুক্রবার রাতে বিশেষ বিমানে করে রাশিয়ার এই পারমাণবিক জ্বালানির চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমান অবতরণের পর প্রয়োজনীয় সকল দাপ্তরিক ও কারিগরি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা তেজস্ক্রিয় এই জ্বালানি বুঝে নেন।

শনিবার ভোর থেকেই এই স্পর্শকাতর জ্বালানি পরিবহনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। সেনাবাহিনীর বিশেষ দল, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা দল পুরো পথ জুড়ে লরিগুলোকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে নিয়ে যায়।

রূপপুর প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি পৃথক ফ্লাইটের মাধ্যমে প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে আকাশপথে বিমানযোগে এই জ্বালানি ঢাকায় আনার পর একইভাবে সড়কপথে কড়া সুরক্ষায় রূপপুরে নেওয়া হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০