সারাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) এবং তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা জানান, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করেন।
পরে তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর