সর্বশেষ

সাহিত্য

অপেক্ষার চেয়ে বেঁচে থাকার আনন্দ ঢের বেশি

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
অপেক্ষা, ভালোবাসা ও অভাবের টানাপোড়েনকে জীবনের প্রয়োজনীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেছেন লেখক গুলশান চৌধুরী। বিদ্যুৎ, পানি, গ্যাস কিংবা জ্বালানির মতো মৌলিক প্রয়োজন পূরণের আনন্দ কখনো কখনো প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আনন্দকেও ছাপিয়ে যায়—এমন উপলব্ধিই উঠে এসেছে ‘অপেক্ষার চেয়ে বেঁচে থাকার আনন্দ ঢের বেশি’ লেখায়।
গুলশান চৌধুরী

প্রহর গুনছি তোমার জন্য,
দুপুর থেকে বিকেল, সন্ধ্যা থেকে রাত।
প্রথম রাতের চাঁদ শেষ রাতে আবছা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত।
এ অপেক্ষা শেষ হতে চায় না!

তোমার জন্য অপেক্ষা যেনো তেলবিহীন পাম্পের সামনে —
বিশাল গাড়ির বহরের জটলার ভীড়ে,
তেলের অপেক্ষায় থাকা এক ক্লান্ত শ্রান্ত আশাহীন তরুনের অপেক্ষার চিত্র।
নিদ্রাহীন ড্রাইভারের—
তেলবিহীন গাড়িতে তেলের অপেক্ষায় বসে থাকা নিশিজাগা দিশেহারা চেহারার মর্মবেদনার ছবি।

তোমার জন্য অপেক্ষা যেনো —
এক সিলিন্ডার গ্যাস পাওয়ার অপেক্ষায় থাকা গৃহিনীর দিন রাত
এক করে ফেলা দীর্ঘসূত্রতা, অসহায়ত্ব এর প্রতিচ্ছবি ।

তোমার জন্য অপেক্ষা যেনো বিদ্যুৎ বিহীন অন্ধকার ঘরে অস্থির পায়চারি।
আর পানি বিহীন বাড়িতে —
ওয়াশার পানির গাড়ির আগমনের অধীর প্রতিক্ষা!
তোমার জন্য অপেক্ষা অন্তহীন পথ চেয়ে থাকা!

অবশেষে তুমি এলে!
অপেক্ষার হলো অবসান।
কিন্তু এ তোমার কেমন আগমন?
তোমার উপস্থিতি,
পারল না সুখ সাগরে ভাসাতে।
তোমাকে পেয়ে যে আনন্দ অনুভূত হলো—
তা দীর্ঘ লাইন অতিক্রম করে
কিশোরের তেল পাওয়ার আনন্দের কাছে,
ম্লান মনে হলো!
যে মধুর আলিঙ্গন হলো -
তার থেকেও বেশি আনন্দের মনে হলো
লড়াই করে গৃহনীর এক সিলিন্ডার গ্যাস পাওয়ার সুখ আনন্দ।
তোমার জড়িয়ে ধরা চুম্বনে অঙ্গে যে তরিৎ খেলে গেলো—
তার থেকেও অধিক চমক খেলে গেলো অপেক্ষার বিদ্যুৎ পেয়ে।

বিদ্যুৎ না থাকার কষ্ট—
পানি না থাকার কষ্ট—
গ্যাস সিলিন্ডার না থাকার কষ্ট —
তোমার উপস্থিতি ভুলিয়ে দিলো!!
যখন বিদ্যুৎ এলো—
ফ্রিজ চলল —
পানিতে পেয়ে তৃষ্ণা মিটলো—
চুলা জ্বললো রান্না হলো —
জীবন তখন গতিশীল, চঞ্চল হলো
আনন্দ ছড়িয়ে পড়ল জীবনের পরতে পরতে।

তোমাকে ফিরে পাওয়ার আনন্দের
চাইতেও—
প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার আনন্দ,
ঢে… র বেশী মনে হলো!

অনিশ্চয়তার পথ চেয়ে বসে থাকা
জিনিসগুলো পেয়ে ভুলে গেলাম—
তোমার জন্য অপেক্ষা করার মনোবেদনা।
ভুলে গেলাম অভিমান বিরহ,
তোমার দুষ্টুমিষ্টি খুনসুটির কথা!
অভাব, ভালোবাসার কষ্ট ভুলিয়ে দেয়
প্রয়োজনটাই জীবনকে
তাড়িয়ে বেড়ায়,
ভবিতব্য ভাবতে বাধ্য করে!

নিশ্চিন্ত জীবন বড় বেশি প্রয়োজন
বেঁচে থাকার চেয়ে বড় আনন্দ
আর কি-ই-বা হতে পারে !!!

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০