সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুঠিয়া থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল জানতে পারে, নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে হাতে-নাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) এবং একই গ্রামের ইসহাকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ও তাদের অপরাধের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০