সর্বশেষ

সারাদেশ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের কোকিলমনি সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এই জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে একটি ফিশিং বোটে করে আটজন জেলে মাছ ধরতে যান। সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে আকস্মিকভাবে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে দীর্ঘ পাঁচ দিন ধরে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় কাটান।

গত ২৪ সেপ্টেম্বর বিকেলে ফিশিং বোটটি ভাসতে ভাসতে হঠাৎ মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তাৎক্ষণিকভাবে একজন জেলে বোটের মালিককে ফোন করে বিপদের কথা জানান। বিষয়টি জানার পরপরই বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে দ্রুত সহায়তার আবেদন করেন।

সাহায্যের আবেদন পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি গভীর সমুদ্রে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তারা বিকল বোটসহ আটজন জেলেকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া জেলেদের দ্রুত প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন মানবিক উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০