সর্বশেষ

আন্তর্জাতিক

ইয়ানবু বন্দর রক্ষায় সৌদি আরবকে সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ফ্রান্স

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুর নিরাপত্তা জোরদারে সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘোষণা দিয়েছেন।

টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমানুয়েল মাখোঁ বলেন, ইয়ানবুর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে ফ্রান্সের একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তির আওতায় সেখানে সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে।

মাখোঁ বলেন, ফ্রান্সের এই পদক্ষেপের উদ্দেশ্য কোনো সংঘাতে জড়ানো নয়। বরং সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বন্দরনগরী ইয়ানবুর নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের জ্বালানি পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বন্দর। সাম্প্রতিক সময়ে ইয়ানবুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এবং মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংঘাতের কারণে সৌদি আরবের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।

সাক্ষাৎকারে মাখোঁ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞারও সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে। তবে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে—এমন খবর অস্বীকার করেছে।

এদিকে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন মাখোঁ। তাঁর বক্তব্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফ্রান্সের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০