সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টি আরও গতিশীল ও শক্তিশালী করতে ৩২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদেরের অনুমোদিত এই কমিটিতে বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুল হক ডনুকে আহ্বায়ক এবং আব্দুল জলিলকে সদস্য সচিব করা হয়েছে। নতুন এই কমিটির হাত ধরে তৃণমূল পর্যায়ে দলটির সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সিরাজগঞ্জে জেলা জাতীয় পার্টির এক বিশেষ জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে দলের ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম বেগবান এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এবং দলের সাংগঠনিক নিয়ম মেনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) স্বাক্ষরিত এক চিঠিতে এই ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির আহ্বায়ক ফজলুল হক ডনু বলেন, তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে আমাদের দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন। দেশের এই ক্রান্তিলগ্নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সিরাজগঞ্জে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাব।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০