সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে অটোচার্জিং পয়েন্টে ডাকাতি, ৪ অটোরিকশা ও ৬ ব্যাটারি লুট

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে একটি অটোচার্জিং পয়েন্টে ঢুকে নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় চারটি অটোরিকশা ও ছয়টি অটোরিকশার ব্যাটারি নিয়ে গেছে ডাকাত দল। লুট হওয়া মালামালের মূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার ভোরে ধামরাইয়ের কালামপুর পূর্বপাড়া এলাকার গোয়ালদি বিল্লাল অটোচার্জিং পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিরাপত্তাকর্মী মজিবুর রহমানের ভাষ্য, রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১০ থেকে ১২ জনের একটি দল অটোচার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ছুরি ও পিস্তল দেখিয়ে তাঁকে ভয় দেখায়। পরে তাঁর হাত-পা বেঁধে ফেলে তারা।

মজিবুর রহমান জানান, নিরাপত্তাকর্মীকে বেঁধে রাখার পর ডাকাতেরা চারটি অটোরিকশা ও ছয়টি অটোরিকশার ব্যাটারি নিয়ে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতির ঘটনায় অটোরিকশা ও ব্যাটারিসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় ধামরাই থানার পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সকালে গোয়ালদি বিল্লাল অটোচার্জিং পয়েন্টে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন