সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক লোকমান হোসেনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৌর শহরের হুজুরিটোলা মহল্লায় এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণ ও রুপার গয়না মিলিয়ে প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিক লোকমান হোসেন জানান, ছেলের পরীক্ষা শেষ হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামের বাড়িতে বেড়াতে যান। এ সময় হুজুরিটোলার বাসাটি ফাঁকা ছিল।

সোমবার রাতে কোনো একসময় চোরেরা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষে থাকা নগদ টাকা ও স্বর্ণ-রুপার গয়না নিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় এক ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা রয়েছে। এসব মালামালের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন লোকমান হোসেন।

বাসায় ফিরে চুরির বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে জানানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন