সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মতি সাহেবের ঘাটে স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা এই বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

পৌর নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেন। কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটতে হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অনলাইনে বানোয়াট ও ভিত্তিহীন খবর ছড়াচ্ছে।

সমাবেশে বক্তারা হাজী আব্দুস সাত্তারের দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা বলেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সিরাজগঞ্জে বৃক্ষরোপণ, বন্যার্তদের সাহায্য প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন। এমন একজন সমাজসেবকের সম্মানহানি করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্টারনেটে ছড়ানো এই মানহানিকর সংবাদ যদি দ্রুত অপসারণ করা না হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবাদ কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, তাজ উদ্দিন সেখ, আবু হোসাইন বাবু, ইমরুল হক ইমেজ এবং হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন