সর্বশেষ

সারাদেশ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উদ্ধারকৃতরা

মোংলা প্রতিনিধি জানিয়েছেন, গত ২৩ আগস্ট রাতে 'এফভি মায়ের দোয়া' নামক একটি ফিশিং ট্রলার ১২ জন জেলেসহ সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি দীর্ঘ সময় উত্তাল সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের সীমানায় আসলে ২৪ আগস্ট সোমবার সন্ধ্যায় একজন জেলে ট্রলারের মালিককে ফোনে বিষয়টি জানান। ট্রলার মালিক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত উদ্ধারের জন্য সহায়তা চান।

জরুরি সেবার ফোন পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দলটি গভীর সমুদ্র থেকে বিকল হওয়া ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। ট্রলারসহ জেলেদের নিরাপদ আশ্রয়ে এনে তাদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন