সর্বশেষ

সারাদেশ

জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। সাতক্ষীরার এই সন্তানের নিখোঁজের খবরে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বাসিন্দা চিকিৎসক আবদুর রহিমের ছেলে। গত শনিবার দুপুরের দিকে তাঁর পরিবার বিভিন্ন মাধ্যমে জাহাজডুবির খবর জানতে পারে। এর পর থেকেই পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

আবদুল্লাহ আল মামুনের বড় ভাই আবদুল্লাহ আল বাকি গণমাধ্যমকে জানান, গত বুধবার সর্বশেষ তাঁর ভাইয়ের সঙ্গে পরিবারের কথা হয়েছিল। বর্তমানে তিনি ভারতীয় কোস্টগার্ডের উদ্ধার অভিযানের আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এখনো পর্যন্ত নিখোঁজ মামুনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মামুনের ঘনিষ্ঠ বন্ধু শাহাদাত আল কাবিজু জানান, তাঁরা একসাথে বড় হয়েছেন এবং এই নিখোঁজের খবর পাওয়ার পর থেকে পুরো বন্ধু মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা নেমে এসেছে। তাঁরা সরকারের কাছে দ্রুত তাঁর সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবহিত হয়েছেন। নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের সন্ধানের অগ্রগতি জানতে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন