শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। শুক্রবার দুপুরে আবাসন প্রকল্পটিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ বছর প্রকল্প এলাকায় ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আবাসন প্রকল্প এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান।
মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, পরিবেশবান্ধব আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে চায় পুষ্পধারা প্রপার্টিজ। এ লক্ষ্যেই পুষ্প ইকো সিটিতে চলতি বছর ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
পুষ্পধারার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলীনূর ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি প্রতিবছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এ বছর দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিনা মূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক (ফাইন্যান্স) মঈন উদ্দিন খান বলেন, বৃক্ষ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের প্রয়োজনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ ধরে রাখতে নিয়মিত বৃক্ষরোপণ প্রয়োজন।
পুষ্পধারার সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক হাসিবুল হক মামুন বলেন, পুষ্প ইকো সিটিতে সবুজ পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের অব্যবহৃত জায়গাগুলোতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পুষ্পধারার পরিচালক (ক্রয়) মো. এনামুল হক, পরিচালক আলী রেজা, পরিচালক আতিকুর রহমান মিন্টু, পরিচালক মিলন আহমেদ এবং নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিকসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৩২ বার পড়া হয়েছে