সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কা, আহত ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রথমে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার স্বার্থে তাদের দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটিতে চালকসহ মোট তিনজন আরোহী ছিলেন।

আহতরা হলেন ঢাকার সায়েন্সল্যাব ধানমন্ডি এলাকার বাসিন্দা সুরিদ শাহরিয়ার (২৭) ও সাকিব শাহরিয়ার (২৮)। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন