সর্বশেষ

জাতীয়

তৌফিক নেওয়াজের মৃত্যু, প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তাঁর জানাজা ও দাফনের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গাজী ফয়সাল।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী ড. দীপু মনি। তাঁর স্বামীর মৃত্যুর পর প্যারোলে মুক্তির জন্য আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হবে। তবে আবেদনটি মঞ্জুর হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন