সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, বিলাসবহুল মাইক্রোবাস জব্দ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অভিযান চালিয়ে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাস জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলা শহরের এলজিইডি মোড় এলাকায় বিশেষ নজরদারি ও অস্থায়ী চেকপোস্ট বসিয়েছিল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আজ বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ওই পথ দিয়ে একটি সন্দেহভাজন সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস যাওয়ার সময় সেটিকে থামানো হয়।

তল্লাশির শুরুতে গাড়িতে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার শরীর তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের সাথে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: হবীবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা বিলাসবহুল গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করত। টেকনাফ ও কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তারা গোপালগঞ্জ ও এর আশেপাশের জেলায় সরবরাহ করত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন