সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদলের দোয়া মাহফিল

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজশাহীতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকোর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতা-কর্মীসহ স্থানীয় মুসল্লিরা শরিক হন।

রাজশাহী মহানগরীর ঐতিহাসিক সোনাদিঘি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম এবং যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ জেলা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত যুবদল নেতারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন। একই সাথে দেশ ও দলের ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তৃণমূলের নেতারা।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন