সর্বশেষ

আন্তর্জাতিক

বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব ককরোচ পার্টির অভিজিতকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে আন্দোলনের মাঠ কাঁপানো তরুণ নেতা ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকেকে বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই আমন্ত্রণের পর তরুণ এই সমাজকর্মীর নির্বাচনী রাজনীতিতে পা রাখা নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি দীপকে।

শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি নিয়ে আন্দোলন করে ভারতের জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত দীপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গড়ে তোলা আন্দোলন ব্যাপক সাড়া ফেলে এবং তরুণদের একটি বড় অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে তাকে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোটে (এনডিএ) শামিল হওয়ার আহ্বান জানান। এর আগেও তিনি দীপকের আন্দোলনের প্রশংসা করেছিলেন এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। এবার সরাসরি জোটের শরিক হওয়ার প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের যুব সমাজের একটি বড় অংশ যখন প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে, তখন দীপকের মতো বিকল্প ও তরুণ মুখকে নিজেদের শিবিরে টানতে চাইছে বড় দলগুলো। তবে আটওয়ালের এই প্রস্তাব তাঁর ব্যক্তিগত উদ্যোগ নাকি বিজেপির কোনো বড় কৌশল, তা এখনো স্পষ্ট নয়।

নির্বাচনী রাজনীতিতে জড়ানোর বিষয়ে ইতিপূর্বে নেতিবাচক অবস্থান প্রকাশ করেছিলেন অভিজিত দীপকে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, নির্বাচনী কাঠামোর চেয়ে আন্দোলনের মাধ্যমেই জনগণের দাবিদাওয়া তুলে ধরা বেশি কার্যকর। এখন তিনি এই প্রস্তাব গ্রহণ করে মূলধারার রাজনীতিতে প্রবেশ করবেন নাকি নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রাখবেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন