সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলায় নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশের বেগবতী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধার

নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। পরিবারের ভাষ্য, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করা হলেও সন্ধান পাওয়া যায়নি।

শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত ও নিশ্চিত করেছেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন