সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৯টি উপজেলার সাড়ে চার হাজারের বেশি ভোটার সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আজ সকাল ৯টা থেকে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ হাজার ৫১৮ জন সাধারণ শ্রমিক সদস্য মোট ৪০টি বুথে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের মূল্যবান ভোট দিচ্ছেন।

নির্বাচন কমিশনার ডাক্তার মাহফুজার রহমান মজনু জানান, সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। শ্রমিকদের মধ্যে অন্যরকম আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, যা ঈদের উৎসবের চেয়ে কোনো অংশে কম নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ও স্থানীয় প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সম্পাদক ছামসুজ্জামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু এবং কুড়িগ্রাম মটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশীসহ গণমাধ্যমের প্রতিনিধিরা। ভোটার ও সাধারণ প্রার্থীদের প্রত্যাশা, দিনভর এই চমৎকার এবং উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন