সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি, বিশেষ করে শিক্ষার্থী, নারী ও শিশুদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, ডিজিটাল প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে গ্রাহকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাঁদের অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।

সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, মজলিসে সূরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিমসহ দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা দাবি পূরণ না হলে ভবিষ্যতে জেলা প্রশাসকের কার্যালয় ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্রিপেইড মিটার নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন