সর্বশেষ

সারাদেশ

মোংলার জয়মনির ঘোলে সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করল কোস্ট গার্ড

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় দীর্ঘদিনের সুপেয় পানির তীব্র সংকট দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপজেলার জয়মনির ঘোল এলাকায় স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষার্থীদের জন্য একটি আধুনিক রিভার্স অসমোসিস (আর ও) ওয়াটার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন অনুষ্ঠান

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে কোস্ট গার্ড সবসময় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে মোংলা বেইসের উদ্যোগে বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সর্বাধুনিক পানি শোধন প্ল্যান্টটি চালু করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছিলেন। নতুন এই আর ও প্ল্যান্টটি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশেপাশের সাধারণ মানুষও বিনামূল্যে বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ প্রতীক্ষিত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কর্তৃপক্ষ আশা করছে, এই প্ল্যান্টের মাধ্যমে এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হওয়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে আসবে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন