সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে বিকাশ মার্চেন্টের মতবিনিময় সভা: আলোচনায় ‘বাংলা কিউআর’

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার করতে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের উদ্যোগে ‘বাংলা কিউআর’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও ডিজিটাল পেমেন্ট সেবা প্রসারে এই সভার আয়োজন করা হয়। মঙ্গলবার শহরের চিকন্দী ফুড পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা একটিমাত্র কিউআর কোড ব্যবহারের বহুমুখী সুবিধা তুলে ধরেন।
শরীয়তপুরে বিকাশ মার্চেন্টের মতবিনিময় সভা

সরকারের ক্যাশলেস অর্থনীতি বিনির্মাণের ধারাবাহিকতায় শরীয়তপুরে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে বিকাশ মার্চেন্ট বিভাগ। শহরের চিকন্দী ফুড পার্কে আয়োজিত এই সভায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিকাশ মার্চেন্টের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু নতুন প্রযুক্তির নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ব্যবসায়ীদের আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে এই সমন্বিত কিউআর কোড চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ দিয়ে খুব সহজেই একটিমাত্র কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা সম্ভব।

তিনি আরও যোগ করেন, ক্যাশ টাকা বহনের ঝামেলা ও ঝুঁকি এড়াতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর। এছাড়া ব্যবসা বাড়াতে বিকাশ মার্চেন্টদের জন্য ঋণ সুবিধা এবং লেনদেন সফল হওয়ার পর তাৎক্ষণিক বার্তা পাওয়ার জন্য বিশেষ পেমেন্ট স্পিকারের সুবিধা সম্পর্কেও তিনি ব্যবসায়ীদের অবহিত করেন।

অনুষ্ঠানে বিকাশ মার্চেন্টের শরীয়তপুর টেরিটরি অফিসার সুলতান মাহমুদ বলেন, আগে ভিন্ন ভিন্ন অ্যাপের জন্য আলাদা কিউআর কোড ব্যবহারের যে বাধ্যবাধকতা ছিল, তা এখন দূর হয়েছে। একই কিউআর কোডে সব পেমেন্ট আসায় হিসাব রাখা অনেক সহজ হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিকাশ মার্চেন্টের অপারেশন ম্যানেজার মো. রিয়াজুল মাদবরসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন