সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ট্রলার ছিনতাই

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মোবাইল কোর্টের জব্দ করা দুটি বালুভর্তি ট্রলার দেশীয় অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়েছে বালু খেকো চক্র। স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি ঘাট ও ব্রহ্মপুত্র নদের মাঝপথে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে উপজেলার উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নের বিভিন্ন চরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রলার জব্দ করা হয়।

জব্দকৃত ট্রলার দুটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় রাজিবপুর ও উচাখিলা ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার জিম্মায়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ট্রলারগুলো নিয়ে যাওয়ার সময় মাঝনদীতে প্রায় দেড় শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা পুলিশের সামনেই ভয়ভীতি প্রদর্শন করে ট্রলার দুটি ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রশাসনের অনুরোধেই তারা ট্রলারগুলোর জিম্মাদার হয়েছিলেন। কিন্তু পুলিশ সদস্য ও গ্রাম পুলিশের উপস্থিতিতেই অস্ত্রধারী চক্রটি ট্রলারগুলো জোরপূর্বক মুক্ত করে নিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিওচিত্র ধারণ করেছেন অভিযানে থাকা এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

ঈশ্বরগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের টিম সেখানে গিয়েছিল। ট্রলারের মালিকপক্ষ দেশীয় অস্ত্র দেখিয়ে ট্রলার দুটি নিয়ে যায়। তবে এই ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন