সর্বশেষ

সারাদেশ

নিকলীতে ঘোড়াউত্রা নদীর বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ছাতিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাছুম আলী নিকলী উপজেলার ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের রমিজ মেম্বার ও হিরু মিয়া।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি চক্র বেশ কিছুদিন ধরে ড্রেজার দিয়ে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে স্থানীয় কয়েকজন প্রতিবাদ করলে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

এরই জেরে শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, একপর্যায়ে প্রতিপক্ষের ধাওয়ার সময় কাছুম আলী মাটিতে পড়ে অসুস্থ হয়ে যান।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘোড়াউত্রা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জুম্মন ও তার লোকজন দা নিয়ে ধাওয়া করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে পড়ে যান।

ওসি আরও জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন