সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে অটোরিকশা চালক রাজিবকে কুপিয়ে হত্যা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের সদর উপজেলায় রাজিব ইসলাম নামের এক তরুণ অটোরিকশা চালককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে গেছে ঘাতক চক্র। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।
কোতোয়ালি মডেল থানা

নিহত রাজিব ইসলাম (২৫) ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। মাত্র আড়াই বছর বয়সী নাফিয়া নামে এক কন্যাসন্তানের জনক ছিলেন পেশায় চালক এই যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এই নির্মম ঘটনা ঘটে। ছিনতাইকারীরা যাত্রী সেজে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে রাজিবের অটোরিকশাটি ভাড়া করেছিল।

পথিমধ্যে নির্জন জায়গায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর মরদেহ সড়কের পাশে জঙ্গল ঠেলে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয়। পেছনে আসা অন্য অটোরিকশার চালক ও আরোহীরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসলেও ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার ও আইনগত প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন