সর্বশেষ

সারাদেশ

ফুলপুরে জমির সীমানা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুরে জমির সীমানা (আইল) কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় ইউসুফ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বৃদ্ধের মরদেহ

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে। স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার বিকেলে জমির আইল কাটা নিয়ে ইউসুফ আলীর সঙ্গে তাঁর প্রতিবেশী মিরাশ আলীর কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে অভিযুক্ত মিরাশ আলী তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

ফুলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন